সংক্ষেপে সারা দেশ
নবীনবরণ বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির মিরপুরের সিটি ক্যাম্পাসে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর ক্যাম্পাস মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান, সাংসদ আসলামুল হক, ডার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা লেখা, ফয়েজ এম সিরাজুল হক, মোহাম্মদ শরীফ প্রমুখ। বিজ্ঞপ্তি।বিশ্ব লায়নস দিবস লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি২-এর উদ্যোগে বিশ্ব লায়নস দিবস ও অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গত শনিবার পালিত হয়েছে। ১ অক্টোবর শুরু হওয়া আট দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। জেলা গভর্নর নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন ও মোসলেম আলী খান। বিজ্ঞপ্তি। ইলিশ জব্দবাগেরহাট শহরের প্রধান মাছের আড়ৎ কেবি বাজারে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার একটি ঘর থেকে ১৫ মণ ইলিশ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই ঘরের মালিক আল আমিনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।