সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ২৭তম সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গতকাল বৃহস্পতিবার এ সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদ। পরে এক শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় ওই সভায় সভাপতিত্ব করেন সভাপতি রফি আহমেদ। বক্তব্য দেন রুহিন হোসেন, এস এম চন্দন, আবু সায়েম ও গাজী গোলাম মোস্তফা। আজ শুক্রবার কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের এ সম্মেলন শেষ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।কারাদণ্ডপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় মাদকদ্রব্য বহনের দায়ে আক্তার হোসেন নামের এক ব্যক্তির দুই মাসের কারাদণ্ড হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুর রহমান বলেন, আক্তার হোসেনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার মিয়ারহাট বন্দর এলাকা থেকে গত বুধবার রাতে তাঁকে পাঁচটি ইয়াবা বড়িসহ আটক করে পুলিশ। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।চোরের ছুুরিকাঘাতে...চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চোরের ছুরিকাঘাতে সাহিদা বেগম (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে সিঁধ কেটে তাঁর ঘরে প্রবেশ করে এক চোর। এ সময় সাহিদা চিৎকার করলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। সাহিদার স্বামী মো. সেলিম বিদেশে থাকেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম। চাঁদপুর প্রতিনিধি।