সংক্ষেপে সারা দেশ
বনসাই প্রদর্শনীরাজশাহীতে তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। রাজশাহী বনসাই সোসাইটির যুগপূর্তি উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মাহফুজ ই তৌহিদ, সারোয়ার মুর্শেদ, অধ্যাপক গোলাম সাব্বির, প্রকৌশলী আমিনুল হক প্রমুখ। প্রদর্শনীতে বট, পাকুড়, তমাল, কামিনীসহ বিভিন্ন প্রজাতির ১৫৩টি বনসাই স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।নতুন কমিটিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে সংগঠনের সম্মেলন শেষে গতকাল শুক্রবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শিপন আহমেদ সভাপতি এবং এস এম ইফতেখারুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন হোসনে আরা পারভীন ও মাহমুদুল ইসলাম (সহসভাপতি), খাদেমুল বাশার (সহ-সাধারণ সম্পাদক, আয়াতুল্লাহ খোমেনী (সাংগঠনিক সম্পাদক), শাতিল আরেফিন (কোষাধ্যক্ষ) প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।উপনির্বাচনগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। এতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তের প্রচারে গতকাল শুক্রবার ব্যস্ত সময় কাটান তাঁরা। উপজেলার অন্যান্য ইউনিয়নের পাশাপাশি দিগনগর উপজেলায়ও নির্বাচন হয় গত ১৪ জুন। কিন্তু মাত্র তিন দিন পরই নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে সেখানে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।