সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট জেলের কারাদণ্ডপিরোজপুরের কচা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে আট জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশরাফুর রহমান গতকাল শনিবার এই রায় দেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে সুমন, শহিদুল, এনায়েত, মোহাম্মদ হোসেন, সাইদুল, উত্তম ও ফেরদৌসকে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাসেল নামের অপর এক জেলেকে সাত দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।মানববন্ধনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু পালনবিষয়ক স্নাতক ডিগ্রি চালুর বিরোধিতা ও উন্নয়ন ব্যাহত করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা যৌথ মানববন্ধন করেছেন। পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে গতকাল শনিবার দুপুরে ওই মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী, ডেপুটি রেজিস্ট্রার মো. শহীদুল্লাহ, প্রভাষক গোপাল সাহা, আসাদুজ্জামান, শিক্ষার্থী আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) সরকারিভাবে অনুমোদিত হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেটেরিনারিয়ানরা এর বিরোধিতা করছেন। পটুয়াখালী অফিস।