সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিভাগের শিক্ষার্থীরা প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রির দাবিতে মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে গতকাল সোমবার সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এরপর উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। দাবি আদায়ের লক্ষ্যে ওই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। ইসলমী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিগ্রেপ্তার ৩রাজশাহীতে খবির উদ্দিন, খোকন ও মিজানুর রহমান নামের তিন ব্যক্তিকে ৪৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের রানীনগর এলাকার একটি আবাসিক হোটেল থেকে গত রোববার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঅস্ত্রসহ গ্রেপ্তারটাঙ্গাইলে একটি বিদেশি রিভলবার ও চারটি গুলিসহ খোরশেদ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার নরসিংহপুর গ্রাম থেকে পুলিশ গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। টাঙ্গাইল মডেল থানার এসআই মো. আবদুল হাকিম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। টাঙ্গাইল অফিসমদ উদ্ধারচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। উপজেলার পারকি সেতু এলাকার একটি পুকুর থেকে গত রোববার ওই মদ উদ্ধার করা হয়। কোস্টগার্ড (পূর্ব) সূত্র জানায়, অভিযানের সময় মদ পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা মদের মূল্য আনুমানিক এক লাখ ৮৪ হাজার টাকা। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি