সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়ালের কামড়ে শিয়ালের কামড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের ১৮ ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত একটি পাগলা শিয়াল ওই ১৮ ব্যক্তির ওপর আক্রমণ করে। আহত ব্যক্তিদের মধ্যে সিরাজুল ইসলাম (৫৫), এম এ নূর (৬০), আবদুস সালামকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।৭ প্রতিষ্ঠানকে জরিমানাবিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতে খাগড়াছড়ির রামগড়ের সাত প্রতিষ্ঠানকে গতকাল মঙ্গলবার ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছেন। অবৈধ বিদ্যুৎ-সংযোগের কারণে বিজয় দাসের মুদি দোকান, ইসমাইলের পোলট্রি খামার এবং বাবুল দেবনাথের পোলট্রি খামারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় কিছুক্ষণ হোটেলকে ১০ হাজার, রফিকের চা দোকানকে এক হাজার, বড় মিয়ার চা দোকানকে দুই হাজার এবং বৈধ কাগজপত্র না থাকায় ভাই ভাই জুয়েলারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।