সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির কবলে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাটে গত মঙ্গলবার ছয়জন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, হোটেল ব্যবসায়ী লিটন ঘোষ, ব্যবসায়ী হজরত জমাদ্দার, গরু বিক্রেতা গোসাই, গরু বিক্রেতা মো. রাশেদ, গরুর ব্যাপারী মো. ওজিউল্লাহ ও অজ্ঞাতনামা ৬০ বছরের এক বৃদ্ধ। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।সাদাছড়ি ও বস্ত্র প্রদানবরিশালে ১১২ জন অন্ধ ব্যক্তিকে সাদাছড়ি ও বস্ত্র দিয়েছে অমৃত ফুড প্রোডাক্টস এবং জাতীয় অন্ধ সংস্থা বরিশাল শাখা। গতকাল বুধবার নগরের আর্যলক্ষ্মী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে এ বস্ত্র ও সাদাছড়ি তুলে দেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। এতে জেলা অন্ধ সংস্থার সভাপতি আইউব আলী হাওলাদার সভাপতিত্ব করেন। বরিশাল অফিস।মদ উদ্ধাররাঙামাটি শহরের বনরূপা কাঁচাবাজারের গলি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, গতকাল বুধবার সেনাবাহিনীর একটি দল বনরূপা কাঁচাবাজারের গলিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি তিন হাজার ৫০০ লিটার দেশি মদ উদ্ধার করে। তবে কোতোয়ালি থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, উদ্ধার করা মদের পরিমাণ ৮৫০ লিটার। এ সময় আট হাজার ৯৩০ টাকা এবং দুইটি মুঠোফোনও উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।