সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনসাতক্ষীরায় চাকরি সরকারীকরণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শহরের প্রেসক্লাব-সংলগ্ন সড়কে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ফরিদউদ্দীন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন মোবাশেরুল হক, রেজাউল করিম, পরিমল কুমার কর্মকার, সোহরাব হোসেন প্রমুখ। সংশ্লিষ্ট শিক্ষকেরা বলেন, দাবি না মানা হলে তাঁরা আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করবেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।দিবস পালন‘সেবা, পেশাদারিত্ব ও একনিষ্ঠতা’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে দিবসটি পালনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।