সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আহতরাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক তানজিমুল হক গুরুতর আহত হয়েছেন। নগরের চারখুটার মোড়ে গত বৃহস্পতিবার রাতে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। তানজিমুল হক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে জামিলুর রহমান ও সেলিম খান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে হাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।ট্রাকের ধাক্কায় নিহতখুলনায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নগরের রূপসা স্ট্যান্ড সড়কে গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হাফিজুর রহমানের মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও চালকের সহযোগী আবু সাউদকে আটক করা হয়েছে। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।জরিমানানরসিংদীতে ভেজাল ওষুধ উৎপাদনে জড়িত থাকার অভিযোগে রিয়াদুল ইসলাম ও আনোয়ারুল হক নামের দুই ব্যক্তির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার এ রায় দেন। পৌর এলাকার রাঙামাটি মহল্লায় অবস্থিত জেডসন্স হোমিও ও রিসার্চ ল্যাবরেটরি নামের কারখানায় গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। নরসিংদী প্রতিনিধি।