সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিমরুলের কামড়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় ভিমরুলের কামড়ে আহত ইমরান কাইসার (৬) নামের এক শিশু গতকাল রোববার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছে। গত শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে বাগানে খেলা করার সময় ভিমরুলের চাকে এক ছেলে ঢিল ছোড়ে। এ সময় একঝাঁক ভিমরুল উড়ে এসে ইমরানকে কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।লাশ উদ্ধারচাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজারের একটি ভাড়া করা বাসা থেকে সায়েদুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। সায়েদুলের বাড়ি উপজেলার বেরকী গ্রামে। তাঁর স্ত্রীর দেওয়া বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাতটার দিকে বাজার থেকে নাশতা এনে খান সায়েদুল। সাড়ে আটটার দিকে সায়েদুলকে ডেকে সাড়া না পেয়ে চিৎকার দেন তিনি। পরে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, বিষয়টি রহস্যজনক। খতিয়ে দেখা হচ্ছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।বিনা মূল্যে চিকিৎসাসেবাটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল রোববার বিনা মূল্যে সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। হিউম্যান অ্যান্ড নেচার ডেভেলপমেন্টস সোসাইটির (হ্যান্ডস) উদ্যোগে উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী ঈদগা মাঠে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১০জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্তত ৩০ জনের একটি চিকিৎসা দল এই সেবা দেয়। এ সময় সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো. আতিকুর রহমান, পরিচালক মো. আবুল হোসেন, তাওফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।