সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসি প্রত্যাহারঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে গত রোববার সন্ধ্যায় তাঁকে প্রত্যাহার করে ঠাকুরগাঁও পুলিশ লাইন। বর্তমানে সদর থানার দায়িত্ব রানীশংকৈল থানার ওসি মো. জাহিদুল ইসলামকে দেওয়া হয়েছে। ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আলম।  ঠাকুরগাঁও প্রতিনিধিগ্রেপ্তার ৪জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থান থেকে মো. সাইদুর রহমান, ফরিদা বেগম, মো. রফিকুল ইসলাম ও শাহীনুর ইসলামকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) আটপাড়া বিওপির সদস্যরা গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করেন। পুলিশ সূত্র জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঅস্ত্র ও গুলি উদ্ধারনাটোরের সিংড়া উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার পশ্চিম ভেংড়ি গ্রামের একটি বাড়ি থেকে গতকাল সোমবার একটি বন্দুক, তিনটি গুলি ও একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী কুশলপুর এলাকার একটি জঙ্গল থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। র‌্যাব-৫-এর কর্মকর্তা মেজর কামরুল ইসলাম অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  নাটোর প্রতিনিধিকারাদণ্ডফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন গত রোববার এ রায় দেন। উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গি এলাকায় তিনি বিদ্যুতের অবৈধ সংযোগ দিতেন।  ফরিদপুর অফিসআইনি নোটিশসুপ্রিম কোর্টের রায় অনুসারে কোর্টের সম্পত্তির মধ্যে থাকা সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা সম্পত্তি এবং স্থাপনা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে বুঝিয়ে দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠান। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী, শিশু একাডেমীর পরিচালক, ঢাকা জেলা প্রশাসক, পূর্ত ও যোগাযোগসচিব এবং কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বরাবর এই নোটিশ পাঠানো হয়। ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে দখল বুঝিয়ে দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক