সংক্ষেপে সারা দেশ
নেতা গ্রেপ্তারবাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে মোল্লাহাট উপজেলার বড় ঘাট এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। গতকাল বিকেলে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ২০১০ সালের ১২ ডিসেম্বর আটজুড়ি ইউনিয়নে নিখিল চন্দ্র নামের এক ব্যক্তি খুন হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।যুবক গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে বাবু মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে কালিকচ্ছ বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তীঘাট এলাকায় বাবুর নেতৃত্বে একদল ডাকাত সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় ওই অটোরিকশার মালিক ও চালক বাবুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার রাতে আসামি বাবুকে ওই বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ভোট গ্রহণলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। রিটার্নিং কর্মকর্তা গোলাম ফারুক ভূঞা জানান, লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে। পরিপত্রটি সোমবার হাতে পাওয়ার পর তিনি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গত ২ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। পরে চেয়ারম্যান পদে একজনের প্রার্থিতার বৈধতা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি।