সংক্ষেপে সারা দেশ
তেল চুরির সময়চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য আনা তেলবাহী লরি থেকে গত বৃহস্পতিবার বিকেলে তেল চুরির সময় দীপক জলদাশ (৪২) নামের একজনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়। দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপন করা হয় তেল খালাস ডিপো। দীপক কুমার জলদাশ ওই ডিপোর দারোয়ান। এ ঘটনায় মামলা করা হয়েছে। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।লাশ উদ্ধারমাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ ১৩ বছরের শিশু ইয়াছিনের লাশ গতকাল শুক্রবার সকালে ঘটকচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে ঘটকচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত ইয়াছিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে তাকে হত্যা করেছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সূত্র পাওয়া যায়নি। মাদারীপুর প্রতিনিধি।রাউজানে ডাকাতিচট্টগ্রামের রাউজান উপজেলার শেখপাড়া গ্রামে শহীদুল বশর নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৮-১০ জনের ডাকাত দল শহীদুলের বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির মানুষকে জিম্মি করে। ডাকাতেরা ১৩ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোনের সেট, ২০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টুটুন মজুমদার বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি। লাশ উদ্ধারটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের রিয়া আক্তার নামের পাঁচ বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালের দিকে রিয়া নিখোঁজ হয়। গতকাল শুক্রবার সকালে একই গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত বলেন, ফুলে যাওয়া লাশটির গলায় ওড়না পেঁচানো ছিল। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।অস্ত্র উদ্ধারজামালপুর শহরের পাথালিয়া ছাতার মোড় এলাকার বাঁশঝাড় থেকে গতকাল শুক্রবার বেলা একটার দিকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্রগুলোর মধ্যে তিনটি রামদা, একটি সামুরাই, চারটি ছোরা, ছয়টি বল্লম ও তিনটি ফালা রয়েছে। র্যাব-১২ জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, চর দখল কিংবা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হয়তো এসব অস্ত্র মজুদ করছিল। জামালপুর প্রতিনিধি।