সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ড ও জরিমানানোয়াখালীর সেনবাগে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবু তাহের (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা গত শুক্রবার রাতে এ রায় দেন। একই অভিযোগে মো. সাগর, তানিয়া বেগম ও তাছলিমা আক্তার নামের অপর তিন ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। নোয়াখালী অফিস।সাত নারী গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ ফরিদা বেগম, আছমা বেগম, পেয়ারা বেগম, জায়েদা বেগম, আফিয়া বেগম, হাজেরা বেগম ও জোহরা বেগম নামের সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা-মিরপুর সড়কের ষাইটশালা নামক স্থানে একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করে। ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আক্তার হোসেন বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।পানিতে ডুবে মৃত্যুময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের আশ্রবপুর এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে ফাহিমা (২) পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্র জানায়, খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে ডুবে যায় ফাহিমা। পরে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।বন্দুক, কার্তুজ ও ককটেলব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর নামক স্থান থেকে গত শুক্রবার রাতে দুিট বন্দুক, দুটি কার্তুজ ও ২৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, ভাদুঘর বাসস্ট্যান্ডের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে ওই অস্ত্র, কার্তুজ ও ককটেল রাখা ছিল। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মানববন্ধননেত্রকোনায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ও সংখ্যালঘু স্বার্থবান্ধব আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন হয়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক লোক এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন সিতাংশু বিকাশ আচার্য্য, নির্মল কুমার রায়, মঙ্গল চন্দ্র সাহা, কেশব রঞ্জন সরকার, সুব্রত রায় প্রমুখ। নেত্রকোনা সংবাদদাতা।জাল টাকাসহ গ্রেপ্তারকিশোরগঞ্জের নিকলী উপজেলায় মো. বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার জাইরতলা এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। বাচ্চু মিয়া সার কিনতে গিয়ে একজন ব্যবসায়ীকে ৫০০ টাকার ১৪টি জাল নোট দেন। এ সময় তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। নিকলী থানার ওসি মো. বজলুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।