সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরী কাঠ উদ্ধারখুলনার বটিয়াঘাটা উপজেলায় বিপুলপরিমাণ সুন্দরী কাঠসহ একটি ট্রাক আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে গতকাল সোমবার ভোরে ওই ট্রাকটি আটক করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট হাসানুজ্জামান বলেন, পাচারনিষিদ্ধ ওই সুন্দরী কাঠ সুন্দরবন থেকে ট্রলারে করে বটিয়াঘাটায় এনে ট্রাকে বোঝাই করে গোপালগঞ্জের টেকেরহাটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।  খুলনা অফিসগ্রেপ্তার ৪জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মানিক শেখ, মোছা. বন্যা, টুম্পা রানী ও মামুনুর রশীদ নামের চার ব্যক্তিকে ১৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উপজেলার রাধাবাড়ী মোড় থেকে গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির বিরুদ্ধে মামলার পর আদালতের নির্দেশে তাঁদের হাজতে পাঠানো হয়েছে।  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি৩০০ ইয়াবা বড়িসিরাজগঞ্জ সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন, পলাশ রহমান ও সোহেলুর রহমান নামের তিন ব্যক্তিকে ৩০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বনবাড়িয়া গ্রাম থেকে গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাদের হাজতে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জচারজনের কারাদণ্ডলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজার এলাকায় অবৈধ বিদ্যুৎসংযোগ নেওয়ার অপরাধে মো. সোহেল, বেলাল মিস্ত্রি, মোক্তার হোসেন ও রুহুল আমিন নামের চার ব্যক্তির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো নজরুল ইসলাম গত রোববার রাতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ওসি মো. এনামুল হক খান বলেন, সাজা পাওয়া ব্যক্তিদের গতকাল সোমবার হাজতে পাঠানো হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঅভিভাবক সমাবেশচাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিভাবকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে ও শিক্ষক মো. আবুল কালামের সঞ্চালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মো. হুমায়ুন কবির, খোকন চন্দ্র সরকার, মনিরুল হক, আশিকুর রহমান প্রমুখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন জান্নাতুল মাওয়া, মাজহারুল আমিন, জিতেন্দ্র চন্দ্র ভৌমিক, আবুল কালাম ও শিক্ষার্থীদের পক্ষে খাদিজা আক্তার, মাহিনুর আক্তার, ফয়সাল আহমেদ প্রমুখ।  শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি১৩০০ ইয়াবাকক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। উপজেলার সীমান্তবর্তী পালংখালী স্টেশন এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গত রোববার রাতে ওই ইয়াবা উদ্ধার করা হয়।  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি