সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার অধ্যাপক দেলশাদ আলী স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। এলাকার শিক্ষানুরাগী শফিকুল আলম পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। নিজস্বপ্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।অনুপস্থিত জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় বিপুলসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১০ হাজার ৮৪৭ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে গতকাল ২৮৬ জন এবং এক হাজার ৩৭৯ জন জেডিসি পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন অনুপস্থিত ছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধি।গ্রেপ্তার নওগাঁ জেলার রানীনগর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও সাবেক যুবদল সভাপতি সানোয়ার হোসেনকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ সদর থানার ওসি আলী আহম্মেদ হাসমী জানান, সানোয়ারের বিরুদ্ধে ওই উপজেলার বিভিন্ন সড়কের পাশে থাকা বন বিভাগের গাছ কাটার মামলা রয়েছে এবং এ-সংক্রান্ত মামলায় ২০০৮ সালের ২৩ নভেম্বর আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। নওগাঁ প্রতিনিধি। উদ্ধাররাজবাড়ী সদর উপজেলার জৌকুরা ফেরি ঘাটে আটক চারটি ট্রাকে তল্লাশি করে এক হাজার ৬০০ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হায়দার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে প্রথমে জৌকুরা ফেরিঘাট থেকে চারটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর ট্রাকগুলোতে তল্লাশি করে বিভিন্ন দেশের কাপড়সহ প্রায় এক হাজার ৬০০ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। রাজবাড়ী সংবাদদাতা।