সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওকাসের পুনর্মিলনী ওল্ড ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব সিলেটের (ওকাস) ষষ্ঠ পুনর্মিলনী ২৪ থেকে ২৬ নভেম্বর সিলেট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটরা মিলিত হবেন। পুনর্মিলনীতে যোগ দিতে আগ্রহীদের ওকাস অফিসে (সাহারা ট্রপিক্যাল হোমস, বাটার মোড়, এলিফ্যান্ট রোড, ঢাকা) ১৩ থেকে ২২ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানুন ০১৭১২৬৫৪৬৫০ ও ০১৭১৬০২০৪৪৫ নম্বরে। বিজ্ঞপ্তি।ঈদ উপলক্ষে মুক্তিযশোর কেন্দ্রীয় কারাগার থেকে চার বন্দীকে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন ওহিদুল ইসলাম, কাজল হোসেন, আশারুল ইসলাম ও মো. রিপন। কারাধ্যক্ষ (জেলার) মাসুদ পারভেজ বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আখন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এই চার বন্দীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। যশোর অফিস।