সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হাওর এলাকার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে স্থানীয় বংশীকুণ্ডা মমিন উচ্চবিদ্যালয় খেলার মাঠসংলগ্ন সড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন হয়েছে। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্র, শিক্ষক, কৃষক ও জেলেসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।শিশুর লাশ উদ্ধারনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেরিন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার উপজেলার ধামগড় হরিহর বিদ্যুৎকেন্দ্রের পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবা মাজহারুল ইসলাম জানান, গতকাল সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে মেরিন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বেলা দুইটার দিকে ওই ডোবা থেকে মেরিনের লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।শোভাযাত্রাসুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারে এক শোভাযাত্রা বের করা হয়। মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে উপস্থিত সবাই তাঁদের নিজ নিজ মুঠোফোন থেকে সুন্দরবনকে ভোট দেন। মৌলভীবাজারের জেলা প্রশাসন, বন বিভাগ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ওই শোভাযাত্রার আয়োজন করে। মৌলভীবাজার প্রতিনিধি।