সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারচুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, রবিউল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও ঝিনাইদহ সদর থানায় পাঁচটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতি ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।ফেনসিডিলসহ গ্রেপ্তারমাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে গতকাল শুক্রবার দুপুরে ৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক বিপ্লব হোসেন জানান, আসাদুল মণ্ডল (৩২) ও ঠান্ডু মিয়া (৪২) নামের দুই ব্যক্তি একটি নসিমনে তেলের ড্রামে করে ওই ফেনসিডিলগুলো নিয়ে জীবননগর থেকে ফরিদপুরে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে ওই বাস টার্মিনালের সামনে নসিমনটি আটক করে পুলিশ। পরে নসিমনে তল্লাশি করে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। মাগুরা প্রতিনিধি।সম্মেলন দীর্ঘ সাত বছর পর আজ শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন উপলক্ষে সকালে শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় উপজেলা মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কার্যালয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার নয়টি ইউনিয়ন, দুটি কলেজ ও উপজেলা শাখাসহ সব মিলিয়ে ১৮৪ জন কাউন্সিলর রয়েছেন। ২০০৫ সালে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।