সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ বৃদ্ধিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০১১-১২ শিক্ষাবর্ষে বিএসসি এজি (অনার্স), বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসসি ফিশারিজ (অনার্স), ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পটুয়াখালী অফিস।লাশ উদ্ধারবাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের একটি খাল থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, স্থানীয় লোকজন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ওই খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।