সংক্ষেপে সারা দেশ
আগুনে নিহত ১পঞ্চগড়ের বোদা উপজেলা ময়দানদীঘি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে গত রোববার রাতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে গমিজা খাতুন (৮০) মারা গেছেন। এছাড়া তিন ব্যক্তি গুরুতর আহত হন। অগ্নিকাণ্ডে ১৩টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ এক হাজার টাকা, দুটি করে কম্বল ও ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিফেনসিডিল জব্দ নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কলেজ এলাকা, গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা ও সদর উপজেলার স্টেশন বড়গাছা মহল্লা থেকে গতকাল এক হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ ও র্যাব। নাটোরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর মুন্সি এ খবর নিশ্চিত করেন। নাটোর প্রতিনিধিচারজনের মৃত্যুরাজধানীতে পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ও রোববার রাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পিলখানায় বিজিবি সদর দপ্তরে একটি ভবনের ছাদ ধসে রোববার মো. সেলিম (২৬) মারা যান। গতকাল যাত্রাবাড়ীর মাওয়া রোডে একটি সিএনজি স্টেশনের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। রোববার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদকককটেল বিস্ফোরণ রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা বাজারসংলগ্ন রেলগেট এলাকায় গতকাল সোমবার ককটেল বিস্ফোরণে হাতেম আলী (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, তার দুই ঊরু ও বাম হাত জখম হয়েছে। নিজস্ব প্রতিবেদক