সংক্ষেপে সারা দেশ
বৃত্তি পরীক্ষাকুমিল্লার বরুড়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মোহাম্মদ তফাজ্জল আলী, মহাসচিব, বরুড়া ফাউন্ডেশন, দি সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন (১৫ তলা), ৬৯ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রাম থেকে গতকাল বুধবার একটি দেশীয় পাইপগান, তিনটি গুলিসহ কাওসার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কাওসারের বাড়িতে অভিযান চালিয়ে ওই পাইপগান ও গুলি উদ্ধার করেন। এ সময় কাওসারকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা প্রতিনিধি। অপহরণের সময়নোয়াখালীর কবিরহাটে গতকাল বুধবার একটি মেয়েকে অপহরণের সময় মো. কবির (২৫) নামের এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বক্তারুন্নেছা হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়ে ওই মেয়েটি বের হওয়ার পর কবির তাকে কৌশলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন। নোয়াখালী অফিস।