সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনার উদ্যোগঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি) ২০১১ সালের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বাংলাদেশের যেকোনো এলাকায় অবস্থানরত ঢাকার আদি বাসিন্দা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিতে যাচ্ছে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং ঢাকার আদি বাসিন্দা হিসেবে প্রমাণসহ আবেদনপত্র সংগ্রহ করার অনুরোধ করেছে ঢাকা সমিতি। যোগাযোগের ঠিকানা: ঢাকা মহানগরী সমিতির কার্যালয়, নওয়াব ইউসুফ মার্কেট, ফ্রেঞ্চ রোড, নয়াবাজার, ঢাকা। ফোন: ৭৩৯২৯৭৯ (সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত)। মোবাইল: ০১৮১৯২৭৮৫৩৮ ও ০১৮১৯২৪৫৩৯৫। বিজ্ঞপ্তি।সেলাই মেশিন বিতরণকুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ইস্পাত-এর ৩৬ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে ১৫ জন দুস্থ নারীকে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়ালিউল বারী চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক এবং বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও স্থানীয় বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী। কুষ্টিয়া অফিস। নির্বাচিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে মানছুরুল হক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬১২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। মানছুরুল হক চশমা প্রতীকে পেয়েছেন তিন হাজার ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৯৮ ভোট। গত ২৯ আগস্ট নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা।