সংক্ষেপে সারা দেশ
শিক্ষা বিষয়ে কর্মশালাশিশুদের বিকাশের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা চিন্তাধারা প্রবর্তনের লক্ষ্যে গতকাল রাজধানীতে শিক্ষকদের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লেখনী ও অঙ্কনসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফেবার ক্যাস্টলের উদ্যোগে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কর্মশালা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক নাজমুল হক ও চারুকলা অনুষদের শিক্ষক মুস্তাফিজুল হক। বিজ্ঞপ্তি।ভিত্তিপ্রস্তর স্থাপনশেরপুর ডায়াবেটিক সমিতি পরিচালিত হাসপাতালের ইনডোর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গতকাল শনিবার সমিতির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সভাপতি বেগম রাজিয়া সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আকবর আলী, পৌর মেয়র মো. হুমায়ূন কবীর, সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ। পরে শেরপুর শহরের মাধবপুর এলাকায় ১২ শয্যাবিশিষ্ট ইনডোর হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শেরপুর প্রতিনিধি।