সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পূর্তিরাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের নতুন ব্যবস্থাপনার সাত বছর পূর্তি গত বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে। একই দিন হাসপাতালে রেসপিরেটরি কেয়ার ইউনিট (আরসিইউ) উদ্বোধন করা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুনীর আহ্মদ খান, পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, এ আর খান, আরসিইউয়ের চিফ কনসালট্যান্ট মো. জাকির হোসেন সরকার, এ বি এম সাইয়ীদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।পুনর্মিলনীটাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমসের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী আগামী ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ জন্য অনুষ্ঠানের নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধন ফি জনপ্রতি ৭০০ টাকা ও নিজ নিজ জীবনসঙ্গী/অভিভাবক/সন্তানের জন্য মাথাপিছু ৪০০ টাকা ধার্য করা হয়েছে। তিন কপি পাসপোর্ট আকারের ছবিসহ ২৫ নভেম্বরের মধ্যে প্রাক্তন ছাত্রীদের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত যোগাযোগ: ০১৭১১৪২৫৮২২, ০১৭৩০০৯০২৭২। বিজ্ঞপ্তি গ্রেপ্তারঅবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের আশিকুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আশাবাড়ী ক্যাম্পের সদস্যরা ভারতে অনুপ্রবেশের সময় তাঁকে আটক করেন।  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি জন্মদিন উপলক্ষেবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। জেলা ড্যাবের সভাপতি এ বি এম মূসার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাপোশাক কারখানার শ্রমিকদের জন্য বিনা মূল্যে দন্ত চিকিৎসার কর্মসূচি হাতে নিয়েছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার মিরপুরের টিউনিক ফ্যাশন লিমিটেডে শতাধিক পোশাকশ্রমিককে ১২ জন চিকিৎসক দিনব্যাপী চিকিৎসা দেন। সংগঠনের পরিচালক ডা. রাহুল মিত্র বলেন, ‘আমরা সব পোশাক কারখানার শ্রমিকদের বিনা মূল্যে এ সেবা দিতে চাই। পোশাক কারখানার আগ্রহী মালিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মুঠোফোনে ০১৭১৩৪৩৪৮৮৮ নম্বরে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ বিজ্ঞপ্তি।