সংক্ষেপে সারা দেশ
জরিমানাবরগুনার আমতলী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল খাবার বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রাশেদ খান ও জেলার নির্বাহী হাকিম মো. কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে গতকাল মোট ৩৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী হাকিম বলেন, আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিজুয়া খেলায়পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার থেকে জুয়ার আসর থেকে পুলিশ গত রোববার মাদ্রাসাশিক্ষক রেজাউল করীম, ইউনিয়ন যুবলীগের নেতা মিলন খান, স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন। পিরোজপুর প্রতিনিধিআবেদন খারিজবিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, মামুন মামলা বাতিল চেয়ে গত ২৪ জুলাই হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে আদালত গতকাল আদেশ দেন। নিজস্ব প্রতিবেদক মিলনের জামিনকচুয়া থানায় করা একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম সাহিদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নিজস্ব প্রতিবেদক