সংক্ষেপে সারা দেশ
কমিটি ঘোষণাঅয়ন বড়ুয়াকে সভাপতি ও গুঞ্জন বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২০১১-১২ সালের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সংসদের সাবেক সভাপতি পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রণব কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি চৌধুরী লিটন বড়ুয়া ও যুবলীগের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক বীণা চৌধুরী। বিজ্ঞপ্তি।প্রাণনাশের হুমকিমংলা প্রেসক্লাবের সহসভাপতি ও এটিএন নিউজের মংলা প্রতিনিধি নিজাম উদ্দিন এবং প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও এনটিভির মংলা প্রতিনিধি আবু হোসাইনকে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। নিজাম উদ্দিন ও আবু হোসাইন সুমন জানান, গত সোমবার রাত নয়টার দিকে শহরের মামারজেটি এলাকায় নিজস্ব অফিসে কাজ করার সময় তাঁদের ওই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তাঁরা গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মংলা (বাগেরহাট) প্রতিনিধি।