সংক্ষেপে সারা দেশ
কারেন্ট জাল জব্দপিরোজপুরের জিয়ানগর উপজেলার বেলেপাড়া ও তেলপাড়া এলাকার বলেশ্বর নদে গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা গতকাল সকালে অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিকেলে জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়। বাগেরহাট প্রতিনিধি।আগ্নেয়াস্ত্র উদ্ধারকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল বুধবার একটি ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লার ডিএডি হাবিবুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওই ধানখেতে অভিযান চালিয়ে গুলিসহ ওই পিস্তল উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী অঞ্চলে একটি পূূূূূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী জেলা সর্বজনীন ছাত্র পরিষদ গতকাল বুধবার একটি সংবাদ সম্মেলন করেছে। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা সর্বজনীন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।