সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানঢাকার বনানীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিএড এবং এমএড কোর্সের কো-কারিকুলাম কার্যক্রম গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আবদুল আউয়াল খান। এ সময় বিএড প্রোগ্রামের ১৪তম ব্যাচ ও এমএড প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিচারক ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দিন আহম্মেদ ও মো. আবু বকর সিদ্দিকী। পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি। আসামি গ্রেপ্তারনাটোরে ৭২টি মামলার পলাতক আসামি মো. রফিককে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার ধামনপাড়া গ্রামের বাসিন্দা রফিকের বিরুদ্ধে ফ্রিডম উন্নয়ন সংস্থার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে ৭২টি মামলা হয়। তদন্ত শেষে এসব মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত শনিবার বিকেলে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। নাটোর প্রতিনিধি।