সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ফল বাতিলবাগেরহাটের চিতলমারী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে বিজয়ী মো. নিজাম উদ্দিনের বিজয়কে অবৈধ ঘোষণা করে ওই নির্বাচনের ফল বাতিল করা হয়েছে। জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল গতকাল সোমবার দুপুরে এই আদেশ দেন। নির্বাচনী বিধি লঙ্ঘন করে মিথ্যা হলফনামা ও প্রত্যয়নপত্র দাখিলের অভিযোগে নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী এস কে এম আজগর আলী। গত ৩০ মার্চ চিতলমারী উপজেলায় ইউপি নির্বাচন হয়েছিল। বাগেরহাট প্রতিনিধিআসামি গ্রেপ্তারনাটোরের সিংড়া উপজেলায় গৌড় চন্দ্র ওঁরাও নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাড়ি থেকে পুলিশ গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পুলিশের অস্ত্র লুট ও আনসার সদস্য হত্যার অভিযোগে মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত সর্বহারা দলের আঞ্চলিক নেতা গৌড় চন্দ্র দীর্ঘ ছয় বছর পলাতক ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমানববন্ধনগাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় মাদকবিরোধী মানববন্ধন হয়েছে। গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর সড়কের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গতকাল সোমবার ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। উপজেলার সাতগিরি গ্রামের মাদক বিক্রেতা আবদুস সালাম ও নিশি রায়কে গ্রেপ্তারের দাবিতে বামনডাঙ্গা সচেতন নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীসহ তিন শ লোক এতে অংশ নেয়।  গাইবান্ধা প্রতিনিধিতিনজন নিয়োগবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) তিনজন পূর্ণাঙ্গ সদস্য নিয়োগ করেছে সরকার। তাঁরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মোহম্মদ মহব্বত খান, একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক আবুল হাশেম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করেছে।  নিজস্ব প্রতিবেদকহাজারীর আপিল মঞ্জুর সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত জয়নাল হাজারী বেকসুর খালাস পেয়েছেন। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে হাজারীর আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন। জানা যায়, সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ১৩ মে ফেনীর একটি আদালত হাজারীকে তিন বছরের কারাদণ্ড দেন।  নিজস্ব প্রতিবেদক