সংক্ষেপে সারা দেশ
শিশুর মর্মান্তিক মৃত্যুসুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের মেউহারী গ্রামে গতকাল মঙ্গলবার পানিভর্তি বালতিতে ডুবে দুই বছরের শিশু হূদয় মারা গেছে। শিশুটির বাবা সেলিম মিয়া জানান, সকালে তাঁর স্ত্রী বাড়ির উঠানে পানিভর্তি বালতি রেখে রান্নার কাজ করছিলেন। এ সময় শিশুটি হামাগুড়ি দিয়ে বালতির কাছে গিয়ে এর ভেতর পড়ে যায়। প্রায় আধঘণ্টা পর পরিবারের লোকজন বালতির ভেতর থেকে হূদয়কে উদ্ধার করেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকি ৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।লাশ উদ্ধার রাজশাহীর দুর্গাপুরে অজ্ঞাতনামা (২২) এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। দুর্গাপুর থানার ওসি অহিদুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকালে কয়েকজন স্থানীয় লোক দুর্গাপুরের চকজয়নগর বিলে একটি বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। পাওয়ারটিলার বিতরণ নোয়াখালী জেলার সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জের দরিদ্র ও উদ্যোগী কৃষকদের মধ্যে বিনা মূল্যে পাঁচটি পাওয়ারটিলার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজিত এক অনুষ্ঠানে পাওয়ার টিলারগুলো বিতরণ করা হয়। এ জন্য আর্থিক সহায়তা দিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। ট্রাস্টের সচিব ঝরনা ধারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রায়, জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও কৃষক প্রতিনিধি মহসিন উদ্দিন উপস্থিত ছিলেন। নোয়াখালী অফিস।