সংক্ষেপে সারা দেশ
‘গাছ দেখা গাছ চেনা’তরুপল্লবের আয়োজনে আগামীকাল শুক্রবার সকাল নয়টায় রাজধানীর রমনা পার্কের রমনা বটমূলে দশম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক শরীফ খান ও নিসর্গী মোকারম হোসেন। অনুষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এইডস প্রতিরোধেবিশ্ব এইডস দিবস উপলক্ষে এইচআইভির সংক্রমণ, সংক্রমিত ব্যক্তির প্রতি বৈষম্য এবং এইডস-সংক্রান্ত মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সিভিল সার্জন নেত্রকোনার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা শহরের আধুনিক সদর হাসপাতাল নেত্রকোনা প্রাঙ্গণে গণজমায়েত ও শোভাযাত্রা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা। এ ছাড়া বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনার উদ্যোগে বেলা তিনটায় জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নেত্রকোনা সংবাদদাতা।জরিমানাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকায় গত মঙ্গলবার বিকেলে বিজনা ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইটভাটা নির্মাণের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী হাকিম ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।উত্ত্যক্ত করায়কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল বুধবার ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গতকাল ওই ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে গেলে ভোগপাড়া গ্রামের কালাম (২৪) তাকে উত্ত্যক্ত করে। এ সময় পুলিশ কালামকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামান তাকে ওই সাজা দেন। কটিয়াদী থানার এসআই আ. লতিফ বলেন, আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।অপহরণের দায়েকিশোরগঞ্জ জেলায় শিশু অপহরণের দায়ে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, ২০০৮ সালে জেলার কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামের আট বছরের এক স্কুলছাত্রীকে নাচ শেখানোর কথা বলে একই উপজেলার বালিগাঁও গ্রামের শাহিনুর আক্তার অপহরণ করে। পরে ওই ছাত্রীর কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বুধবার আদালত শাহিনুরকে ওই দণ্ড দেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।