সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘ফান স্টেশন’সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘খেলো, জেতো আর মাতো জাদুর ফুর্তিতে’ শীর্ষক ‘ফান স্টেশন’। এদিন কয়েকটি বিদ্যালয়ের কয়েক শ শিশু নানা ধরনের খেলায় অংশ নেয়। আজ শনিবার বেলা তিনটায় স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রাণ পটেটো ক্র্যাকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট প্রতিনিধি।মতবিনিময় সভানেত্রকোনার পূর্বধলা উপজেলার থানা চত্বরে গতকাল শুক্রবার সকালে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বীর প্রতীক। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।পোনা মাছ বিতরণ নোয়াখালীর সেনবাগে গতকাল শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেশি জাতের পোনা মাছ বিতরণ করেছেন ম ৎস্য ও প্রাণিসম্পদসচিব উজ্জ্বল বিকাশ দত্ত। এ সময় তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। গতকাল দুপুরে সেনবাগ উপজেলা গণমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কার্যক্রমে অংশ নেন। নোয়াখালী অফিস।