সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মশালাফরিদপুরে ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের জন্য এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য কার্যালয়। এতে জেলা তথ্য কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) শফিকুর রেজা বিশ্বাস, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।  ফরিদপুর অফিস।বিনা মূল্যে চক্ষুশিবিরকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল উচ্চবিদ্যালয় মাঠে গতকাল রোববার বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় দেড় হাজার রোগীকে চোখের চিকিৎসাসহ ওষুধ দেওয়া হয়। একই সঙ্গে ময়মনসিংহ অন্ধকল্যাণ সমিতি চক্ষু হাসপাতালে ১৮০ জন রোগীর চোখেও অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান টাচিং সোলসের সহায়তায় এ শিবিরের আয়োজন করা হয়।  নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।সচেতনতা সৃষ্টিতেসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নিজাম উদ্দিন বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের সচেতন করতে নিজেই মাইক নিয়ে প্রচারণায় নেমেছেন। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ অফিসের গাড়িতে মাইক লাগিয়ে তিনি মাইকিং করে বকেয়া বিল আদায়ের চেষ্টা করছেন। অনাদায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, এমন ঘোষণা দিয়ে গ্রাহকদের সতর্ক করে দিচ্ছেন। উপজেলা বিদ্যুৎ অফিস সূত্র জানায়, উপজেলায় গ্রাহকদের কাছে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার বিল বকেয়া রয়েছে।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।কম্বল বিতরণকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল রোববার পৌর এলাকা ও নয়টি ইউনিয়নে দুস্থ ও গরিব মানুষের মধ্যে আট হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিকুল মোস্তাক ও যুগ্ম আহ্বায়ক রেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।  কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিগাঁজা উদ্ধারসুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল রোববার পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধরমপাশা থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, সকালে উপজেলার রাজাপুর গ্রামের উত্তর পাড়ার সামনে এবং রংপুর গ্রামের একটি বাড়ির সামনে গাঁজাভর্তি বস্তা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি