সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানাসাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোহাগ হোসেন নামের এক যুবকের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাশরুবা ফেরদৌস গতকাল সোমবার এ রায় দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আসলাম খান বলেন, চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করত সোহাগ। শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহাগকে গতকাল গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামানববন্ধনবিশ্ব মর্যাদা ও মানবাধিকার দিবস উপলক্ষে পাবনার হরিজন সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শহরের আবদুল হামিদ সড়কে গতকাল দুপুরে অনুষ্ঠিত ওই মানববন্ধনের পর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে হরিজন নারীদের মাতৃত্বকালীন ছুটি ও সব প্রতিষ্ঠানে ৮০ শতাংশ হরিজন কর্মী নিয়োগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।  পাবনা অফিসপাঁচ কেজি গাঁজাফরিদপুরে পাঁচ কেজি গাঁজাসহ মো. দুলাল গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী গ্রামের বাড়ি থেকে গত রোববার দিবাগত রাতে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হন। র‌্যাব-৮ সূত্র জানায়, এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ফরিদপুর অফিসপাঁচ দফা দাবিতেচাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শহরের স্কুল-ক্লাব রোডে গতকাল বেলা দুইটায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি এম এ খায়রুল বাশার। পাঁচ দফা দাবির মধ্যে ছিল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের পদবি সংরক্ষণ ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় উন্নীতকরণ প্রভৃতি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ