সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনাপিরোজপুরে গতকাল বুধবার দুজন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন পিরোজপুরের কাউখালী উপজেলার গন্ধর্ব গ্রামের উর্মিলা রানী রায় ও পিরোজপুর শহরের পালপাড়া এলাকার ঝরনা মজুমদার। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ ও ‘সিডিআই নেটওয়ার্ক পিরোজপুর’ এই সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো. মনিরুজ্জামান ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। পিরোজপুর প্রতিনিধি।শোভাযাত্রাজাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রাটি সমিতির স্থানীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম আজাদের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি। বিতরণসুনামগঞ্জে গতকাল মঙ্গলবার গ্রাম পুলিশের ৫০ জন সদস্যকে একটি করে বাইসাইকেল, টর্চ ও ছাতা দেওয়া হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ সদর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের কর্মকাণ্ড আরও প্রসারিত করতে হবে। তাই গ্রাম পুলিশের আধুনিকায়নের জন্য সদস্যদের এসব উপকরণ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ অফিস।