সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশবিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ দলের সব নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নড়াইল জেলা বিএনপি গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে একটি সমাবেশ করেছে। জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, সহ-সভাপতি তবিবর রহমান প্রমুখ। সভায় বক্তারা দলের সব নেতার নামে মিথ্যা অভিযোগ ও মামলা তুলে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় নড়াইল থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন। নড়াইল প্রতিনিধিজরিমানাচাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন বাজার থেকে গতকাল বৃহস্পতিবার এক হাজার পর্নো সিডি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেলস্টেশন বাজারে অভিযান চালিয়ে আমীর আলী, মো. সুমন, আমানত আলী ও মো. বিপ্লবের দোকান থেকে এক হাজার পর্নো সিডি জব্দ করেন।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। লাশ উদ্ধারমেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দুলাল শেখ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, দুলাল কুষ্টিয়ার কলেজছাত্র শেখ মামুন হত্যা মামলার প্রধান আসামি। পুলিশের ধারণা, মামুন হত্যাকাণ্ডের তথ্য ধামাচাপা দিতে তাকে খুন করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।