সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেন ডে অনুষ্ঠিতসিডনি ইন্টারন্যাশনাল স্কুলের জানুয়ারি সেশন ২০১২-এর ভর্তি উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর বারিধারায় স্কুলের ক্যাম্পাসে ওপেন ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাইনুল মৃধা। তিনি বলেন, এই স্কুলের মাধ্যমে বাংলাদেশ লেভেল ১১ শেষ করে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ডিপ্লোমা নিতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শাবনূর ও অধ্যক্ষ রবার্ট জন থম্পসন। ১৭ ডিসেম্বর পরবর্তী ওপেন ডে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। কিশোরের লাশ যশোরের অভয়নগর উপজেলায় ইমন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গা বিল থেকে পুলিশ গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করে। বাশুয়াড়ী গ্রামের জাফর গাজীর ছেলে ইমন লোহালক্কড় বিক্রি করত। সে গত সোমবার থেকে নিখোঁজ ছিল। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাশুয়াড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধিখাগড়িয়া উৎসবজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী খাগড়িয়া উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। হিন্দুধর্মাবলম্বীদের বার্ষিক এ উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল—পূজা অর্চনা, ধর্মীয় নাট্য প্রদর্শনী, প্রতিমা বিসর্জন, নতুন প্রতিমা স্থাপন, আরতি, দেবী কালীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন, বিশ্বশান্তি ও মানবকল্যাণে গীতাযজ্ঞ প্রভৃতি। উৎসব উপলক্ষে খাগড়িয়া কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত মেলায় শত শত মানুষের আগমন হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি রমেশচন্দ্র সূত্রধর বলেন, দেশের বিভিন্ন স্থানসহ প্রতিবেশী ভারত থেকে আসা ভক্তরা এ উৎসবে অংশগ্রহণ করেন।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিপাঁচ বিদেশি গ্রেপ্তার কক্সবাজারের উখিয়া উপজেলায় জাহিদ হোসেন, করিম উল্লাহ, এনাম উল্লাহ, মোহাম্মদ ইউসুফ ও লালু নামের পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চোয়াংখালী উপকূলীয় এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করে। মিয়ানমারের নাগরিক ওই পাঁচ যুবক সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফে অবস্থানকারী একজন রোহিঙ্গা দালাল মালয়েশিয়ায় পাঠানোর নামে তাঁদের সঙ্গে প্রতারণা করেন। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি