সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শান্তি বেগম (৩৫) নামের প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তা নদীর পাড় থেকে পুলিশ গতকাল রোববার বিকেলে লাশটি উদ্ধার করে। শান্তি বেগমের বাড়ি পার্শ্ববর্তী মাঝিয়ালি গ্রামে। দেবীগঞ্জ থানার ওসি মো. মোমিনুল ইসলাম বলেন, শান্তি বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিফেনসিডিল জব্দরাজশাহীর পবা উপজেলায় এক হাজার ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উপজেলার নওহাটা সেতুর পাশে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গতকাল রোববার ওই ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী