সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা স্মারকদেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) ও বাংলাদেশ গলফ ফেডারেশনের (বিজিএফ) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার ফলে বিটিআই ও বিজিএফ দেশের জাতীয় গলফ দলের খেলোয়াড়দের মান উন্নয়নে একসঙ্গে কাজ করবে। এ স্মারকের আওতায় জাতীয় দলের সেরা আটজন গলফ খেলোয়াড়ের পৃষ্ঠপোষক (স্পনসর) হিসেবে দায়িত্ব পালন করবে বিটিআই। প্রচারমাধ্যমের প্রতিনিধি ছাড়াও বিটিআই, বিজিএফ ও বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) প্রতিনিধিরা ওই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। ভর্তি পরীক্ষার ফল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন গত রোববার রাত দুইটায় এ ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফলাফল ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pstu.ac.bd) থেকে জানা যাবে। মেধাতালিকায় স্থান পাওয়াদের স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলবে ১৯ ও ২০ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে ২২ ডিসেম্বর। তবে সংশ্লিষ্টদের ২১ ডিসেম্বর অফিস চলাকালীন হাজির থাকতে হবে।  পটুয়াখালী অফিস