সংক্ষেপে সারা দেশ
কারাদণ্ডপিরোজপুরে গতকাল মঙ্গলবার ফেনসিডিল বহনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সকালে পিরোজপুর শহরের পুরাতন খেয়াঘাট এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ শাফা দত্ত ও জুয়েল নামে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম শাফা দত্তকে ১৮ মাস এবং জুয়েলকে তিন মাসের কারাদণ্ড দেন। পিরোজপুর প্রতিনিধি।লাশ উদ্ধাররাজবাড়ীর পাংশা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামের একটি আখখেত থেকে গতকাল মঙ্গলবার বিকেলে আবুল কালাম আজাদ (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুরে। পাংশা থানার ওসি মো. আবদুল খালেক জানান, আজাদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তাঁর প্রতিপক্ষের লোকেরা শ্বাসরোধে হত্যার পর তাঁর বাঁ কান কেটে দিয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ী সংবাদদাতা।পুনর্নির্বাচিতফেনী সমিতি ঢাকার নির্বাচনে মোস্তাফিজুর রহমান সভাপতি পদে চতুর্থবার (মেয়াদকাল ২০১২-১৪) পুনর্নির্বাচিত হয়েছেন। ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ৪৯টি পদের সবকটি পদে সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক গণি আহাম্মদের নেতৃত্বে পূর্ণ প্যানেল দাখিল করা হয়। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি পদে মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরীসহ বেশ কয়েকজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে সভাপতি পদে মোস্তাফিজুর রহমানসহ মোট ১৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৩২ পদে ২৪ ডিসেম্বর নির্বাচন হবে। বিজ্ঞপ্তি।