সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারপাবনার ফরিদপুর উপজেলার বালুঘাটা বিল থেকে গতকাল বুধবার দুপুরে আবদুর রহিম (৩৮) নামের এক ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বালুঘাটা গ্রামে। পুলিশের ভাষ্য, রহিম স্থানীয় চরমপন্থী সংগঠন ‘বাহিনীর’ সদস্য। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে স্থানীয় লোকজন বিলে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়েছে। পাবনা অফিস। কারাদণ্ডপটুয়াখালীর গলাচিপায় অশ্লীল ভিডিওচিত্র মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাব জানায়, গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে গলাচিপার উলানিয়া বন্দরের মা টেলিকমের অহিদুল ইসলাম, নাহিদা টেলিকমের সোলায়মান, র‌্যাম স্টুডিওর বিধান শীল ও হূদয় ডিজিটাল স্টুডিওর জাহাঙ্গীরকে অশ্লীল ভিডিওচিত্র কম্পিউটারে সংরক্ষণ এবং তা সরবরাহের অভিযোগে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই সাজা দেওয়া হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। মানববন্ধনমানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের উকিল বার মোড়ে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ যশোর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আইনজীবী, রাজনীতিক ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর অফিস।