সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

]কর্মশালাশেরপুরের ঝিনাইগাতীতে গারো ছেলেমেয়েদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পাঠ্যসূচি তৈরিবিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালা গত বুধবার শেষ হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এ কর্মশালার আয়োজন করে। ঝিনাইগাতীর বড় গজনীতে অবস্থিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বুধবারের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএসের সভাপতি ফণীন্দ্র নকরেক। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। শেরপুর প্রতিনিধি। মদসহ আটকরাঙামাটির কাপ্তাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার ২৮০ লিটার পাহাড়ি মদসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—নুরুল আলম, ইমতিয়াজ উদ্দিন ও আবদুর রহিম। পুলিশ জানায়, গতকাল ভোরে একটি ট্যাক্সিক্যাবে করে চার ব্যক্তি মদ নিয়ে থানার সামনে দিয়ে যাওয়ার সময় সহকারী পরিদর্শক মিজানুর রহমান ও মোতাহের হোসেন গাড়িটি থামান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালাতে সক্ষম হলেও ওই তিনজনকে আটক করা হয়। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।সহিংসতা প্রতিরোধেনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে গণমাধ্যমের কর্মীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় জেলা তথ্য কার্যালয় আয়োজিত এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, জেলার সহকারী পুলিশ সুপার মো. হানিফ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রতিনিধি।