সংক্ষেপে সারা দেশ
‘ছিনতাইকারী’ আটকচাঁদপুরের কচুয়া উপজেলায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার গৌরীপুর গ্রামের রেহানা বেগম গত বৃহস্পতিবার দুপুরে কচুয়া বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি সাচারের কাছাকাছি পৌঁছালে তাঁর সঙ্গে থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এরপর তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে কচুয়া থানার পুলিশ কচুয়া বাজার এলাকা থেকে মো. ইয়াছিন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করে। রেহানা পরে তাঁকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন। চাঁদপুর প্রতিনিধি।লাশ উদ্ধারকক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেড়ি রাস্তা-উল্টাখালী সড়কের পাশ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ওই তরুণীর পরনে ছিল নীল রঙের শাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কেউ ওই তরুণীকে হত্যা করে লাশটি ওই স্থানে রেখে যায়। রামু (কক্সবাজার) প্রতিনিধি।অস্ত্র ও গুলি উদ্ধাররাঙামাটির জুরাছড়ি জোনের সেনাসদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন, ১৩টি গুলিসহ একটি পিস্তল এবং ছয়টি কার্তুজসহ এটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে। তবে এ সময় কেউ আটক হয়নি। সূত্র জানায়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের চেগেইয়াছড়ি এলাকার একটি পাহাড়ের জুমখেত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।ভেড়ার লড়াইময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়হিত উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার ভেড়ার লড়াই হয়েছে। চরহোসেনপুর গ্রামের মো. আরশাদ মিয়া (৩২) ও বড়হিত গ্রামের মো. ইসমাইল হোসেনের (৫০) দুটি ভেড়ার এ লড়াই দেখতে কয়েক হাজার দর্শক সমবেত হয়। লড়াইয়ে জয়ী হয় আরশাদ মিয়ার ভেড়া। বিজয়ী ভেড়ার মালিককে পুরস্কৃত করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।গাঁজা রাখার দায়েব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শুক্রবার গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সূত্র জানায়, কসবার মইনপুর এলাকায় ঢাকাগামী মাছবাহী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ বাবা সামছুল ইসলাম (৪৮) ও ছেলে মাহবুবকে (১৩) আটক করা হয়। তাঁদের বাড়ি কুমিল্লা সদরের জয়পুর গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালত সামছুলকে দুই বছর এবং মাহবুবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বিনামূল্যে চিকিৎসামহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেসরকারি সংগঠন নব দিগন্ত ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান সকালে এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। চিকিৎসা শিবিরে সকাল থেকে দুুপুর পর্যন্ত ১২২ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।