সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনসাতক্ষীরা সরকারি কলেজের সব বিভাগে অনার্স কোর্স চালু করাসহ ১০ দফা দাবিতে গতকাল রোববার জেলা ছাত্র ঐক্য পরিষদ মানববন্ধন করেছে। কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে ছাত্র ঐক্য পরিষদের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, কলেজের সব বিভাগে অনার্স কোর্স না থাকায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে জেলার বাইরে পড়তে যেতে হচ্ছে। কলেজে ছাত্রী হোস্টেল ও প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এ ছাড়া বক্তারা কলেজে ক্যানটিন ও একাডেমিক ভবন নির্মাণের ওপর গুরুত্ব দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।জরিমানা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে গতকাল রোববার সিরাজগঞ্জের হাইওয়ে সড়কের পাঁচটি রেস্তোরাঁকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রেস্তোরাঁগুলো হচ্ছে: ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকার মেসার্স ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্ট, আল আমিন হোটেল, ফুড ভিলেজ প্লাস, গ্রিন চিলিস রেস্টুরেন্ট ও অ্যারিস্টোক্রেট রেস্টুরেন্ট। নির্বাহী হাকিম শীলু রায় জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করায় প্রতিটি রেস্তোরাঁকে ১৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।