সংক্ষেপে সারা দেশ
যুবকের লাশসাতক্ষীরায় বাংলাদেশ-ভারত সীমান্তে ইছামতী নদী থেকে সাইদুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। হাড়দাহ এলাকা থেকে পুলিশ গত রোববার রাতে ওই লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সাইদুর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাশীতবস্ত্র বিতরণখুলনায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। নগরের বিভিন্ন স্থানে গত রোববার গভীর রাতে ওই শীতবস্ত্র বিতরণে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য শেখ হারুনুর রশীদ। জেলা প্রশাসন সূত্র জানায়, মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর, সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রূপসা বস্তি এলাকায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার। খুলনা প্রতিনিধিমাদকদ্রব্য ধ্বংসসিলেটের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫) ব্যাটালিয়ন কর্তৃক উদ্ধার করা ৭২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরের আখালিয়া এলাকায় বিজিবি কার্যালয়ের সামনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে চার হাজার ৫৩২ বোতল মদ, ৫৮৫ বোতল বিয়ার, ৪৯০ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ ও সোয়া তিন কেজি গাঁজা রয়েছে। সিলেট প্রতিনিধিদুই শিশুর মৃত্যুসিলেটের তামাবিল সড়কের খাদিমনগরের সুরমা পয়েন্ট এলাকায় সাত বছরের দুই শিশু হাত ধরাধরি করে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে শিশু দুটি মারা যায়। নিহত শিশুরা হলো: সিলেট সদর উপজেলার কল্ল গ্রামের ফটিক মিয়ার ছেলে ফাহিম (৭) ও জবান মিয়ার মেয়ে সুমাইয়া বেগম (৭)। সিলেট প্রতিনিধি