সংক্ষেপে সারা দেশ
ফেনসিডিলসহ গ্রেপ্তারমাগুরা শহরে গত সোমবার ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মাদারীপুরের শিবপুর উপজেলার চরবাচামাড়া গ্রামের মো. জলিল খান (৩৫) ও নীলুখি গ্রামের মনির হোসেন (২৮)। মাগুরা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক সুলতান মাহমুদ জানান, সোমবার বিকেলে শহরের পারনান্দুয়ালী শেখপাড়া নতুন মসজিদের সামনে একটি নছিমনে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ওই ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি।আসামি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের আজিজ মিয়া হত্যা মামলার আসামি সাগর মিয়াকে (৩৮) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নারীসংক্রান্ত একটি মামলার মীমাংসার জের ধরে গত শুক্রবার একই গ্রামের সাগর মিয়ার সঙ্গে চাচাতো ভাই আজিজ মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাগর মিয়া পেটে ছুরিকাঘাত করলে আজিজ মিয়া নিহত হন। এ ব্যাপারে আজিজ মিয়ার ছেলে সাগর মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।