সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চক্ষুশিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রশিক্ষণ কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়ন সংস্থার (প্রকাস) কার্যালয়ে গতকাল বুধবার বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। প্রকাস ও বন্ধু উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এবং বিদেশ ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় এই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ এস এম আবুল হাছানের নেতৃত্বে একদল চিকিৎসক ওই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় এলাকার প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং চোখে অস্ত্রোপচারের জন্য ৪০ জনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণব্র্রাহ্মণবাড়িয়ায় গতকাল বুধবার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আছমাতুননেছা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শশাংক শেখর ভৌমিক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আল-মামুন সরকার, নির্বাহী হাকিম শফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ সময় শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ছিনতাইকারী সন্দেহে হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ছিনতাইকারী সন্দেহে গতকাল বুধবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাবুল মিয়া (২৩) ও সোহেল মিয়া (২১)। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে মৌলভীবাজার থেকে একটি সিএনজি ছিনতাই হয়। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কের বৈধ্যের বাজারে ওই সিএনজিটি রেখে একটি দোকানে বাবুল ও সোহেল চা খাচ্ছিলেন। কথাবার্তা শুনে সন্দেহ হলে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।