সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমী উদ্যোগশীতার্ত দুস্থ মানুষের সাহায্যার্থে মারমেইড গ্যালারি ক্যাফে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আসন্ন বড়দিনে মারমেইড গ্যালারি ক্যাফেতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে অতিথিদের কোনো টিকিট বা এন্ট্রি ফির দরকার নেই। তবে সঙ্গে করে গরম কাপড় নিয়ে আসতে হবে, যা পরবর্তী সময়ে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। এ ছাড়া শীতপ্রতিরোধক অন্য যেকোনো জিনিসপত্রও আনা যাবে। অনুষ্ঠানে অতিথিদের বিনোদনের জন্য থাকছে ডি জে রাতুলের সংগীত। বিস্তারিত তথ্যের জন্য-০১৮৪১৪১৬৪৬৪। বিজ্ঞপ্তি।জরিমানাময়মনসিংহের নান্দাইল পৌর শহর ও চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অভিযোগে বেশ কয়েকজনকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, ওজনে কম দেওয়া, প্রকাশ্যে ধূমপান, কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে ওই জরিমানা আদায় করেন নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল হামিদ। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।শীতবস্ত্র বিতরণময়মনসিংহের ত্রিশালে গত বুধবার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর উদ্যোগে ত্রিশাল উপজেলা পরিষদে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর উপজেলা শাখার সভাপতি নূরুল মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়েটাঙ্গাইলের সখীপুরের দেবলচালা গ্রামে গত বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদ (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকযোগে বাড়ি যাওয়ার পথে দেবলচালা এলাকায় রাস্তার ওপর টানানো বিদ্যুতের তার সরাতে গিয়ে শহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।