সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনসাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন রমজাননগর ইউনিয়নে গতকাল শুক্রবার ইন্টারনেটের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। রমজাননগর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দৌলতুজ্জমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেলোয়ার হায়দার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জাফর রানা প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা। গ্রেপ্তারসিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হাড়িশোনা গ্রাম থেকে একাধিক মামলার পলাতক আসামি আবু সাঈদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আবু সাঈদ থানার তালিকাভুক্ত আসামি এবং পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করেন। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ সাতটি ডাকাতির মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।নিবন্ধনের অনুরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ৪০ বছর পূর্তি উদ্যাপনের জন্য ২০১২ সালের ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ওই বিভাগের চারুশিল্পীরা। এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ওই বিভাগের চারুশিল্পীদের নিবন্ধনের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে: আবদুল হালিম (০১১৯৯৮৪৩৬৪৩), আবুল কাশেম (০১৯১৭৬১৯০৯৭), কাজী সুজাউদ্দিন (০১৮১৯৮৫০৬৬০), উত্তম বড়ুয়া (০১৭১১৩১২২৪৭)। বিজ্ঞপ্তি।